শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

বন্ধুত্ব

...বন্ধুত্ব মানুষকে দিতে পারে স্বর্গ সুখ, আবার কখনও টেনে নামাতে পারে নরকে। তবুও বন্ধুত্ব ছাড়া আমাদের জীবন অচল। আবার এই বন্ধুত্বের রয়েছে প্রধান দুইটি বিভাগ। ফ্রেন্ড এবং বেস্টফ্রেন্ড।
-
...বন্ধুরা আমাদের লাইফ এ গুরুত্বপূর্ণ কিন্তু বেস্টফ্রেন্ড দের মতো নয়। বেস্টফ্রেন্ড আমাদের যতটা বুঝবে বন্ধুরা ততটা নাও বুঝতে পারে। যে কোনও বিপদে বেস্টফ্রেন্ডরা এগিয়ে এসে আমাদের সাহায্য করে কিন্তু বন্ধুরা এগিয়ে নাও আসতে পারে।
-
#Imran

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫

"আমি স্বজ্ঞানে কখনই তোমার ক্ষতির কারণ হতে পারিনা"

একটা ধনী মেয়ে একটা গরীব ছেলের সাথে বন্ধুত্ত্ব ছিল। মেয়েটি ছেলেটিকে ছাড়া বাঁচবে না। মেয়েটির বাবা কিছুতেই তাদের এই বিষয়টি মেনে নিতে পারছিল না। একদিন ছেলেটিকে দাওয়াত করে মেয়ের বাবা নিয়ে আসে। অত:পর, মেয়েটির বাবা সুন্দর একটি নাটিকা মঞ্চস্থ করলো। মেয়েটির অনুপস্থিতে সে তার নিজের হাতের অংগুলি কেটে ফেললো। যার পুরো দোষ চাপিয়ে দেয়া হল ছেলেটির উপর।

মেয়েটি রাগে ক্ষোভে ছেলেটির সাথে আর কথাই বললো না। ফলশ্রুতিতে একটি বিষয় অজানা থেকে গেলো। ছেলেটি আজো মেয়েটির কাছে দোষী রয়ে গেলো। যেহেতু , মেয়েটি তার বাবাকেও প্রচুর ভালবাসতো, তাই তার বাবার এই ছোট্ট চাতুরতা ধরা পড়লো না।

একদিন ছেলেটি মেয়েটির একটি ফটো নিয়ে এডিট করে নিউ একটা ফটোর সাথে জুড়ে মেয়েটির সামনে হাজির হল। 

তারপর মেয়েটিকে বলল- এই মেয়েটা তো তুমি, তাইনা? 
- মিথ্যা কথা!!! আমার ছবি, কিন্তু আমি না।
-- ছেলেটি তার হাতের ছবিটা ছিড়ে বলল, সেদিনের হাত কাটাটি সত্য ছিল। কিন্তু হাত কাটার মানুষটি আমি না। আমাদের বন্ধুত্ত্ব কে ফাটল ধরাতে তোমার বাবার সুক্ষ্ণ চাল ছিল। যেটা তুমি ধরতে পার নাই। তোমার বাবারও দোষনা। এটা তার ঈর্ষার ফসল।

কারণ, আমি স্বজ্ঞানে কখনই তোমার ক্ষতির কারণ হতে পারিনা।

#Imran